লেবাননের ৫০টিরও বেশি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

by naymurbd1999@gmail.com

হামলার সতর্কবার্তা জানিয়ে লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলা হয়েছে।

এই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান।’

বিজ্ঞাপন
banner

এতে আরো বলা হয়েছে, ‘কেউ যদি হিজবুল্লাহর সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করলে নিজের জীবন ঝুঁকিতে ফেলছে।

নির্দেশের পর বাড়িঘর ছেড়ে যাচ্ছে মানুষ

ইসরায়েলি বাহিনী, সেখানকার ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের সরে যেতে বলার পর থেকে মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে। লেবাননে স্থানীয় সময় সোমবার ভোর থেকে তারা সরে যাচ্ছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222