দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের কাফার তিবনিত গ্রামের কাছে একটি বাড়িতে ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হলে দুই শিশু এবং তাদের বাবা-মা ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া নাবাতিহ অঞ্চলে চালানো পৃথক হামলায় একটি গ্রামের মেয়র ও তার স্ত্রী প্রাণ হারিয়েছেন।
মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর এই ক্রমাগত আক্রমণ সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা
টিএইচএ/
