মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছে, সেখানে তারা মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে।
ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান যুদ্ধের কারণে বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে, যেকোনো জাহাজ চাইলে এই প্রণালি অতিক্রম করতে পারে, তবে তার নিরাপত্তার যাবতীয় দায়ভার সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই বহন করতে হবে। আইআরজিসির মুখপাত্র আরও সতর্ক করে বলেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, তবে সেগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় দুই দেশের এই মুখোমুখি অবস্থান বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
টিএইচএ/
