১৭ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

by hsnalmahmud@gmail.com

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের রেলযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার টিকিট বিক্রির পঞ্চম দিনে ১৭ মার্চের আসনের টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।

বিজ্ঞাপন
banner

যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট পরবর্তী সময়ে বিক্রি করা হবে। নিয়মিত আসনের পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার’ (স্ট্যান্ডিং) টিকিট যাত্রার দিন সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একটি আইডি কার্ডের বিপরীতে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে ঈদযাত্রার এই অগ্রিম টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকছে না।

অনলাইনে টিকিট সংগ্রহের পদ্ধতি: যাত্রীরা রেলওয়ের ‘রেল সেবা’ অ্যাপ অথবা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশের পর নিজস্ব ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ভ্রমণের তারিখ, প্রারম্ভিক ও গন্তব্য স্টেশন এবং শ্রেণি নির্বাচন করতে হবে। এরপর ‘Find Ticket’ অপশনে গিয়ে ট্রেনের সময় ও আসন খালি থাকা সাপেক্ষে পছন্দমতো সিট নির্বাচন করে ‘Continue Purchase’ বাটনে ক্লিক করতে হবে।

টিকিটের মূল্য বিকাশ, ভিসা বা মাস্টারকার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে গ্রাহকের ই-মেইলে একটি ই-টিকিট চলে আসবে। যাত্রার আগে সেই কপি প্রিন্ট করে এবং একটি পরিচয়পত্রসহ স্টেশন থেকে মূল টিকিট সংগ্রহ করা যাবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222