সৌদিতে আমেরিকার ঘাঁটিতে একের পর এক ড্রোন হামলা ইরানের

by hsnalmahmud@gmail.com

সৌদি আরবে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে একের পর ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানায়।

মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ড্রোন ভূপাতিত করেছে।

বিজ্ঞাপন
banner

এই তথ্যের প্রায় এক ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় পৌঁছানোর পর ইরানের আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, উপসাগরীয় দেশগুলো ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালায় তাহলে তারা পাল্টা হামলা চালাবেন না। কিন্তু তার এ ব্ক্তব্যের কয়েক ঘণ্টা পর ইরানে হামলা হয়। এরপর সৌদিসহ অন্যান্য দেশগুলোকে লক্ষ্য করে ইরান ফের পাল্টা হামলা শুরু করে। সূত্র: আলজাজিরা

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222