129
নাজমুল হুদা মজনু
তুমি শুধুই বোঝো নিজ স্বার্থ
চার দিকে কাঁদুক যত আর্ত।
ক্ষুধার জ্বালায় কতই কাতর
একটু ভাবো না হৃদয় পাথর।
অবিরাম না ছুটে দূর পানে
দেখো কী আছে কুরআনে।
রহমান রহিমের দয়া অশেষ
জীবন ধন্য মানলে আদেশ।
মুক্তি মিলবে যে আখেরাতে
সম্পর্ক গড়ে নাও তার সাথে।
বাঁচতে হলে হতাশা কষ্ট থেকে
নাও নূরের আলো মনে মেখে
তাকে ডেকে নেই লোকসান
পূর্ণতায় ভরে উঠবে যে প্রাণ।
শান্তি আছে আল্লাহর স্মরণে
ভয় নেই ভালোভাবে মরণে।
এনআর/
