মিরপুরে বহুতল ভবনে আগুন, আটকেপড়া চারজনকে উদ্ধার

by hsnalmahmud@gmail.com

রাজধানীর মিরপুরে বহুতল একটি ভবনে আগুন লেগেছে। মিরপুর ২ নম্বর সেকশনে স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। সোমবার দুপুরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

সেখানে আটকেপড়া চারজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ৫৮ মিনিটে। চারটি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে আরও দুটি ইউনিট সেখানে যাচ্ছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222