ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত ১৪০ মার্কিন সেনা আহত : পেন্টাগন

by hsnalmahmud@gmail.com

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৪০ মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। তবে এর আগে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে দাবি করা হয় প্রায় ১৫০ সেনা আহত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সংবাদ সংস্থাটির একটি বিশেষ প্রতিবেদনে বলা হয় এর আগে আহতের এই সংখ্যা কখনো প্রকাশ করেনি পেন্টাগন।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে দাবি করা হয়, রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন। তবে আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বিবৃতিতে বলেন, ‘অধিকাংশের আঘাতই ছিল সামান্য ধরনের। তাদের মধ্যে ১০৮ জন এরই মধ্যে দায়িত্বে ফিরে গেছেন। আটজন গুরুতর আহত হিসেবে তালিকাভুক্ত আছেন এবং সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222