খালেদা জিয়া, খামেনি সহ ৩১ জন সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব, বিরোধী দলের দাবি ভিন্ন

নিজামী– সাঈদী–হাদীসহ বিভিন্ন নেতার প্রতি শোকপ্রস্তাব আনার দাবি বিরোধী দলের

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি গভীর শোক প্রকাশ করে শোকপ্রস্তাব আনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ প্রস্তাব উত্থাপন করা হয়। তালিকায় পোপ ফ্রান্সিস ছাড়াও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞাপন
banner

শোকপ্রস্তাব চলাকালীন সংসদে এক ভিন্নধর্মী দাবির অবতারণা করেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বর্তমান শোকপ্রস্তাবটিকে ‘একপেশে’ হিসেবে অভিহিত করেন। ড. তাহের যুক্তি দেন যে, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান এবং শরীফ ওসমান হাদিসহ অন্যান্য প্রয়াত নেতাদের নামও এই শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি অবিলম্বে তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশের দাবি জানান।

অধিবেশনে শোকপ্রস্তাবটি উত্থাপনের পর প্রয়াতদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। সংসদীয় রীতি অনুযায়ী, সাবেক সংসদ সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। তবে বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত নেতাদের নাম অন্তর্ভুক্তির দাবি নিয়ে সংসদে কিছুটা গুঞ্জন তৈরি হলেও পরবর্তীতে নির্ধারিত কার্যসূচি অনুযায়ী অধিবেশন চলতে থাকে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222