ঈদুল ফিতরের সম্মানে পাকিস্তানে পাল্টা হামলা করবে না আফগানিস্তান

by hsnalmahmud@gmail.com

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘রাদ্দুজ জুলমি’ প্রতিরক্ষামূলক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন
banner

মাওলানা মুজাহিদ বলেন, ঈদুল ফিতরের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এবং ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ সৌদি আরব, তুরস্ক ও কাতারের অনুরোধের প্রেক্ষিতে এই অভিযানগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া এসব বন্ধুত্বপূর্ণ ও মধ্যস্থতাকারী দেশের সমর্থনের জন্য কৃতজ্ঞ।

তিনি জোর দিয়ে বলেন, আফগান জনগণের জাতীয় নিরাপত্তা, পবিত্রতা ও কল্যাণ নিশ্চিত করা ইমারাতে ইসলামিয়ার একটি মৌলিক জাতীয় ও ধর্মীয় দায়িত্ব।

তিনি আরও বলেন, যেকোনো হুমকির মুখে ইমারাতে ইসলামিয়া আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেবে। সূত্র: হুরিয়াত রেডিও

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222