ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

by Fatih Work

উৎসব উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

যেখানে তিনি ফার্সি নতুন বছর এবং ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

বার্তায় বলা হয়েছে, এই বছর আধ্যাত্মিকতার বসন্ত এবং প্রকৃতির বসন্ত অর্থাৎ ঈদুল ফিতর এবং প্রাচীন উৎসব নওরোজ একই সময়ে পড়েছে। আমি এই দুটি ধর্মীয় ও জাতীয় উৎসবে দেশের প্রতিটি মানুষকে অভিনন্দন জানাই। বিশেষ করে সারা বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।

জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে ‘অভ্যুত্থান’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে এটি দেশের ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছিল।

মোজতবা খামেনি নতুন সৌর বছরকে “জাতীয় ঐক্য ও নিরাপত্তার নিরিখে প্রতিরোধ অর্থনীতির বছর” হিসেবে অভিহিত করেছেন।

মোজতবা খামেনিকে নিয়ে ইরান সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও এখনো তার দৃশ্যমান উপস্থিতি দেখা না যাওয়ায়, খামেনির আঘাতের মাত্রা এবং ইরানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222