মমহরম হাসান মাহি
খুলনা মহানগর শাখা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির রহমান শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. ওমর ফারুক।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলমগীর হোসেন মুন্না এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এস. এম. ফারদিন আহমেদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাকিবুল ইসলাম ও মোঃ রাকিব হাসান।
এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন এইচ. এম. তানিমুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ আবু হানিফা, মোঃ রবিউল ইসলাম রবি ও এস এম মেহেদী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়েত শেখ সম্রাট। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আবু বকর সিদ্দিক (অভি), সালেহীন চৌধুরী সিফাত, ইব্রাহিম হাওলাদার ও আলামিন হোসেন।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবির শেখ এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মেহেদী হাসান। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন এইচ. এম. নাঈম এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মেহেদী তরফদার এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে মোঃ রিয়াজুল ইসলাম।
এছাড়া রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ মৌসুমী খাতুন। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ রিফাত খাঁন এবং সহ-সম্পাদক হিসেবে নাইমুর রহমান দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি সাব্বির রহমান শুভ বলেন, দায়িত্বশীল ও গণমুখী ছাত্র রাজনীতি গড়ে তুলতে তারা কাজ করবেন এবং ছাত্র অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে এগিয়ে নেওয়া হবে।
সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
এনআর/
