আইআরজিসির গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত

by Abid

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সরাসরি এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

সোমবার (৬ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মাজিদ খাদেমির মৃত্যু ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোর জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আইডিএফ তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, এই সফল অভিযান ইরানের বিপ্লবী গার্ডের সক্ষমতাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে।

বিজ্ঞাপন
banner

বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মাজিদ খাদেমিকে হত্যার পেছনে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হাত রয়েছে। ইরান এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

উল্লেখ্য, মাজিদ খাদেমি খুব অল্প সময়ের জন্য এই পদে আসীন ছিলেন। গত বছরের ১৫ জুন ইসরায়েলি হামলায় আইআরজিসির তৎকালীন গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার মাত্র চার দিন পর খাদেমিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। এক বছরের ব্যবধানে পর পর দুই গোয়েন্দাপ্রধানকে হারিয়ে ইরান এখন এক চরম নিরাপত্তা সংকটের মুখে পড়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222