বাংলাবান্ধা সীমান্তে বিপুল পরিমাণ ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক

by Abid

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে ফেরার পথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চেকপোস্টে ২৪ হাজার ৬০০ ইউএস ডলারসহ পলাশ চন্দ্র মাঝি নামে এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবির চেকপোস্টে তল্লাশি চালিয়ে এই বৈদেশিক মুদ্রা জব্দ করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বিজ্ঞাপন
banner

আটক পলাশ চন্দ্র মাঝি ভারতের হুগলি জেলার খানাকুল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবি ও ইমিগ্রেশন সূত্র জানায়, আটক ব্যক্তি মাসখানেক আগে বাংলাদেশে এসেছিলেন। সোমবার দুপুরে তিনি বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে নিজ দেশে ফেরার চেষ্টা করেন। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সীমান্তে বিজিবি চেকপোস্টে পৌঁছালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে বিজিবি সদস্যরা তার সাথে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করে লুকানো অবস্থায় ২৪ হাজার ৬০০ ইউএস ডলার উদ্ধার করেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস ডলারসহ ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি ও কাস্টমসের পক্ষ থেকে দেশের প্রচলিত মুদ্রা পাচার আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত ডলারসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222