গাজা-পশ্চিম তীরে আব্বাসপন্থিদের নিরঙ্কুশ জয়

by naymurbd1999@gmail.com

দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা ও সংঘাতের মধ্যে অনুষ্ঠিত ফিলিস্তিনের স্থানীয় সরকার নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমর্থিত প্রার্থীরা বড় ধরনের জয় পেয়েছেন। ফলাফলে দেখা গেছে, পশ্চিম তীরের প্রায় সব গুরুত্বপূর্ণ আসনেই তাদের প্রার্থীরা জয় নিশ্চিত করেছেন, এমনকি গাজা উপত্যকার কিছু আসনেও তারা সাফল্য পেয়েছেন।

ফলাফল ঘোষণা করে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা জানান, কঠিন পরিস্থিতি এবং নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যেও নির্বাচনটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। বর্তমান সময় ফিলিস্তিনের জন্য অত্যন্ত সংবেদনশীল, এবং এই নির্বাচন রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

এই নির্বাচনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ২০০৬ সালের পর গাজায় এটি ছিল প্রথম বড় ধরনের ভোট। আবার ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতের মধ্যেও এটি ছিল প্রথম রাজনৈতিক প্রক্রিয়া, যা ফিলিস্তিনের অভ্যন্তরীণ শাসন কাঠামোকে নতুন করে আলোচনায় এনেছে।

গাজায় ভোট হয়েছে মূলত প্রতীকীভাবে, বিশেষ করে দেইর আল-বালাহ শহরে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, গাজা ভবিষ্যৎ রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ, এটি দেখানোই এ ভোটের প্রধান উদ্দেশ্য ছিল ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222