এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ফুটবল তারকা হামজা চৌধুরী

by Abid

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এই পরীক্ষায় ব্যাকরণ অংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে তাকে নিয়ে অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়। পাঠ্যবইয়ের প্রথাগত উদাহরণের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এই ফুটবলারকে নিয়ে প্রশ্ন আসায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
banner

গত ২১ এপ্রিল শুরু হওয়া এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি প্রথম পত্রের পর আজ ছিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। কুমিল্লা বোর্ডের প্রশ্নপত্রে ব্যাকরণ অংশের শব্দগঠন (সাফিক্স–প্রিফিক্স) বিভাগে হামজা চৌধুরীর জনপ্রিয়তা, বাংলাদেশ জাতীয় দলে তার অন্তর্ভুক্তি, আন্তর্জাতিক অঙ্গনে তার সাফল্য এবং ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি অনুচ্ছেদ সাজানো হয়। মূলত শিক্ষার্থীদের শব্দভাণ্ডার ও ভাষাগত দক্ষতা যাচাইয়ের পাশাপাশি তাদের সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই প্রশ্নের মূল উদ্দেশ্য।

বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার গত বছর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন। তার অন্তর্ভুক্তির পর থেকেই দেশের ফুটবলে এক নতুন উন্মাদনা তৈরি হয়েছে, যার প্রতিফলন এবার লক্ষ্য করা গেল শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রেও।

পরীক্ষার্থীরা জানিয়েছেন, পরীক্ষার হলরুমে পরিচিত একজন অ্যাথলেটের নাম প্রশ্নে দেখে তারা বেশ আনন্দিত বোধ করেছেন এবং এটি তাদের উত্তর লিখতেও আগ্রহী করে তুলেছে। শিক্ষাবিদদের মতে, এ ধরনের বাস্তবধর্মী ও সমসাময়িক বিষয় প্রশ্নপত্রে যুক্ত করলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এবং বাস্তব জগতের সঙ্গে শিক্ষার সংযোগ আরও সুদৃঢ় হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222