রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা মেয়াদ শেষে ৬ মাস ভিভিআইপি

by naymurbd1999@gmail.com

নিজস্ব প্রতিবেদক :: ৬ মাস ভিভিআইপির সুবিধা পাবেন মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা। দেশের মধ্যে ছয় মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে তারা বিবেচিত হবেন। তাদের ছয় মাসের জন্য ভিভিআইপি ঘোষণা করে গত ২২ এপ্রিল থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’ এর ধারা ২(ক)-এ দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে তাদের নিজ নিজ দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ করার তারিখ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ছয় মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করলো।

বিজ্ঞাপন
banner

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপন অক্ষুণ্ন রাখা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সেই প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণার প্রজ্ঞাপন বহাল থাকবে। পরবর্তীসময়ে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা হবেন তাদের ক্ষেত্রে ছয় মাস মেয়াদ প্রযোজ্য হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222