৩৬ নিউজ প্রতিবেদক :: দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছু কোরিয়ান ছোট্ট ছেলে-মেয়ে এসে ইসলামের অভিবাদন সালাম পেশ করায় অবাক হন বাংলাদেশী ইমাম মুফতি ফয়জুল্লাহ আমান। তিনি বলেন, দূরের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে কিছু কোরিয়ান ছোট্ট ছেলে-মেয়ে আনসান মসজিদ দেখতে এসেছিল। তারা খ্রিষ্টান বা ধর্মহীন, কিন্তু তাদের শিক্ষক আগেই তাদেরকে “সালাম” শিখিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বাংলাদেশী ইমাম মুফতি ফয়জুল্লাহ আমানের সঙ্গে কোরিয়ান ছোট্ট ছেলে-মেয়েরা সাক্ষাৎ করতে আসে।
মুফতি ফয়জুল্লাহ আমান বলেন, মসজিদের সামনে তারা সবাই একসাথে আমাকে বলল— “আসসালামু আলাইকুম”। ছোট ছোট কণ্ঠে সেই সালাম শুনে মন ভরে গেল।
বাংলাদেশী ইমাম বলেন, আমি একটু মজা করে জিজ্ঞেস করলাম, ইসলামের সালাম সত্যিই অনন্য। পৃথিবীর কোনো ভাষা বা সংস্কৃতিতে এর মতো গভীর অর্থবহ সম্ভাষণ নেই। আজ তারা হয়তো না বুঝেই উচ্চারণ করেছে, কিন্তু একদিন যদি এর মর্ম ও সৌন্দর্য উপলব্ধি করতে পারে—তাহলে আশা করি ইসলামের প্রতি তাদের আগ্রহ জন্মাবে। আল্লাহ তায়ালা তাদের জন্য হেদায়েতের দরজা খুলে দিন।
