তেহরান-তালেবান সরকারের বৈঠক, যা নিয়ে হল আলোচনা

by hsnalmahmud@gmail.com

তেহরানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মাওলানা ফজল মোহাম্মদ হাক্কানি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক পরিচালক মোজতবা শস্তি করিমির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

সোমবার (২৩ আগস্ট) তুর্কি সংবাদমাধ্যম হুররিয়েত-এর বরাতে জানা গেছে, তেহরানের আফগান দূতাবাসে আয়োজিত এ বৈঠকে ইরানে বসবাসকারী আফগান শরণার্থীদের কনস্যুলার সেবা ও আইনি সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন
banner

প্রতিবেশী দেশ ইরান বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়া দেশগুলোর অন্যতম। বৈঠকে আফগান প্রতিনিধি দল ইরানে থাকা তাদের নাগরিকদের জন্য দ্রুত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। উভয় দেশের কর্মকর্তারা কনস্যুলার সেবার মান উন্নত করা এবং শরণার্থী সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলোর টেকসই সমাধানে একসাথে কাজ করার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন। সূত্র: হুররিয়াত

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222