রাবিতে বিনামূল্যে এটিএম কার্ড বিতরণ

by Abid

মো. রেজওয়ান, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর উদ্যোগে, ইসলামী ব্যাংকের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এটিএম কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে রাকসু ভবনের সামনে এই কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে নতুন অ্যাকাউন্ট খোলার পাশাপাশি পুরাতন গ্রাহকদের কার্ড সংগ্রহের সুযোগ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
banner

আগে থেকে অ্যাকাউন্ট না থাকা শিক্ষার্থীরা অন-স্পট ডিজিটাল অ্যাপের মাধ্যমে দ্রুততম সময়ে ব্যাংকিং সুবিধার আওতায় আসতে পারছেন। তবে কার্ড পরিবর্তন নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। শুধুমাত্র আলুপট্টি শাখার গ্রাহকরা কার্ড পরিবর্তনের সুযোগ পাওয়ায় অন্য শাখার শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে রাকসু।

রাকসুর এজিএস সালমান সাব্বির জানান, তিন দিনব্যাপী এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো চার্জ ছাড়াই আন্তর্জাতিক লেনদেন ও শিক্ষা ফি পরিশোধের সুবিধা পাবেন। আধুনিক ব্যাংকিং সেবা শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222