মমতার ৩৫ মন্ত্রীর ২২ জনেরই নিজ আসনে পরাজয়

by hsnalmahmud@gmail.com

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। দলটি থেকে সরকারে থাকা ৩৫ মন্ত্রীর মধ্যে ২২ জনই তাদের নিজ আসনে হেরে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল থেকে পরাজিতদের তালিকায় রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। কলকাতার ভবানীপুর আসনে হেরে গেছেন তিনি।

বিজ্ঞাপন
banner

এ নির্বাচনে তৃণমূল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে থাকা মন্ত্রীরাও পরাজিত হয়েছেন। আবাসন ও বিদ্যুৎ, শিল্প, শিক্ষা, নারী ও শিশুকল্যাণ, পরিবহন, তপশিফি ও অনগ্রসর শ্রেণি উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন।

এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের এই পরাজয় রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বড়সড় ইঙ্গিত দিচ্ছে। প্রাথমিক প্রবণতায় বলা যায়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শক্তিশালী হাওয়া তৈরি হয়েছে। যার প্রভাব তৃণমূলের শীর্ষ নেতাদের ওপরও পড়েছে।

তৃণমূলের পরাজিত মন্ত্রীরা হলেন- অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, স্বপন দেবনাথ, বুলু চিক বরাাইক, প্রদীপ মজুমদার, বীরবাহা হাঁসদা, মানস ভূঁইয়া, মলয় ঘটক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, উদয়ন গুহ, সন্ধ্যারানি টুডু, বঙ্কিম হাজরা, উজ্জ্বল বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, শ্রীকান্ত মাহাতো ও সত্যজিৎ বর্মণ। সূত্র: এনডিটিভি

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222