শহীদ ইদরিসের পরিবারের পাশে জমিয়ত প্রধান ফজলুর রহমান

by naymurbd1999@gmail.com

৩৬ নিউজ ডেস্ক :: জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চারসদা সফর করে শহীদ আল্লামা ইদ্রিসের পুত্র, ভাইবৃন্দ, আত্মীয়-স্বজনের পাশে দাঁড়ান। তিনি বলেন, আলেম সমাজের এ ধরনের ক্ষতি উম্মাহর জন্য গভীর বেদনার বিষয়।

বুধবার (৬ মে) সফরকালে তিনি সন্ত্রাসীদের গুলিতে শহীদ হওয়া শায়খুল হাদিস মাওলানা ইদ্রিসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
banner

এ সময় মাওলানা ফজলুর রহমান মরহুম শায়খুল হাদিস মাওলানা ইদ্রিসের পুত্র, ভাইবৃন্দ, আত্মীয়-স্বজন ও ছাত্রদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

সফরকালে মরহুম মাওলানা ইদ্রিসের সুযোগ্য পুত্র মাওলানা আনিস আহমদের পাগড়ি প্রদান অনুষ্ঠানও সম্পন্ন হয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত ও উচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করা হয়।

সফর শেষে জমিয়ত প্রধান মাওলানা ফজলুর রহমান স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

প্রসঙ্গত, মাওলান মুহাম্মদ ইদরিস গতকাল মঙ্গলবার (৫ মে) মাদরাসায় যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের নেতা এবং বিশিষ্ট আলেম ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222