দেশের চামড়া শিল্পের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলায় কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (৭ মে ২০২৬) রাজধানী ঢাকার তোপখানা রোডে (জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে) শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে এক মতবিনিময় সভার আয়োজন করেছে চামড়া শিল্প রক্ষা কমিটি
জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও চামড়া শিল্প রক্ষা কমিটির আহ্বায়ক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে ও চামড়া শিল্প রক্ষা কমিটির সদস্য সচিব মুফতী আফজাল হুসাইনের সঞ্চালনায় আগামীকাল বিকাল ৩টা থেকে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
চামড়া শিল্প রক্ষা কমিটির দায়িত্বশীলগণ জানান উক্ত মতবিনিময় সভায় সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি কয়েকটি জোর দাবি উত্থাপনসহ চামড়া শিল্পের উন্নয়ন ও ন্যায্য মূল্য নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন আলোচনা পর্যালোচনা করা হবে ইনশাআল্লাহ।
হাআমা/
