শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আগামীকাল ৮ মে, শুক্রবার, বিকাল ৩টায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘শাপলার শহীদগাঁথা’, ৫ মের গণহত্যা: স্মরণ ও মূল্যায়ন শীর্ষক বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে ‘শহীদনামা’ স্মারকগ্রন্থের সমৃদ্ধ সংস্করণের মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন এবং ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দীন স্বপন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দীন স্বপনকে দাওয়াত দেন মাওলানা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ বি এম ওয়ায়দুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মুন্সীগঞ্জ-৩ এর সংসদ সদস্য কামরুজ্জামান রতন, ময়মনসিংহ-২ এর সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, মাদারীপুর-১ মাওলানা সইদউদ্দীন আহমাদ হানজালাসহ দেশবরেণ্য বুদ্ধিজীবী, জাতীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজন।
আয়োজকরা জানান, ৫ মের শাপলা ট্র্যাজেডির ইতিহাস, স্মৃতি ও দলিলভিত্তিক উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরাই এ অনুষ্ঠানের উদ্দেশ্য। অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
হাআমা/
