পশ্চিমবঙ্গে মুসলমানদের পশু কোরবানির ওপর বিধিনিষেধের খড়্গ

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিমবঙ্গে মুসলমানদের পশু কোরবানির ওপর বিধিনিষেধের খড়্গ নেমে এসেছে। ক্ষমতাসীন বিজেপি সরকার যেনো মসনদে বসে জ্ঞান হারাতে বসেছে। বিধিনিষেধ আরোপ করেছে পশু জবাইয়ের উপর। সব অত্যাচার যেনো মুসলমানদের উপর।

বৃহস্পতিবার (১৪ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। নতুন নিয়মে উল্লেখ করা হয়েছে, জবাইয়ের আগে সংশ্লিষ্ট পশুকে উপযুক্ত ঘোষণা করে সনদ নিতে হবে। সনদে নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স কমপক্ষে ১৪ বছর এবং সেটি আর কাজ বা প্রজননের উপযোগী নয়। এছাড়া বয়সজনিত সমস্যা, গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম হলেও সেই পশুকে জবাইয়ের অনুমতি দেওয়া যেতে পারে।

বিজ্ঞাপন
banner

নির্দেশনায় আরও বলা হয়েছে, গরু, ষাঁড়, মহিষসহ সব ধরনের পশুর ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমোদন ও সরকারি পশু চিকিৎসকের ফিটনেস সনদ নিতে হবে। অন্যথায় পড়তে হবে জরিমানার মুখে।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, এই সনদ যৌথভাবে দেবেন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক। যদি কোনো আবেদন বাতিল করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন।

জবাইয়ের ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে বিশেষ স্থান। অনুমতি পাওয়া পশু কেবল পৌরসভার কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিয়ম বাস্তবায়নে প্রশাসনকে বিশেষ ক্ষমতাও দেওয়া হয়েছে। পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা অনুমোদিত কর্মকর্তারা যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবেন এবং এ কাজে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222