গাজায় যুদ্ধবিরতি চায় ব্রিকস

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: এগারো দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান করা হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রকাশ করেছে জোটটির বর্তমান চেয়ারম্যান ভারত। বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে।

শুক্রবার (১৫ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন
banner

ব্রিকস জোটের সদস্য দেশগুলো হলো-ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইথিওপিয়া, মিসর, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

যৌথ বিবৃতিতে গাজায় পূর্ণাঙ্গ ও বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অবিলম্বে, স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জোটটি।

এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগমূলক পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীরা। তারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচলের অধিকার ও স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ একতরফা শুল্ক ও অ-শুল্ক বাধা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222