পাটগ্রাম সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি কট

by Masudul Kadir

লালমনিরহাট প্রতিনিধি :: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস কট হয়েছেন। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় তাকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের পর স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে অভিযান চালিয়ে সাব্বির বিন শামসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিকসহ মোট সাতটি পাসপোর্ট জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222