ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগে মিলল বিপুল গাঁজা

by Masudul Kadir

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় কালনী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) বেলা সোয়া ১১টার দিকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, ট্রেনের ছাদে বিশেষ কায়দায় তিনটি স্কুল ব্যাগে মোট ১২ কেজি গাঁজা লুকিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজ্ঞাপন
banner

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশে এ অভিযান চালানো হয়। আজমপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফরমে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন নির্ধারিত যাত্রাবিরতি দিলে তল্লাশি চালানো হয়।

তিনি আরো জানান, এসময় ট্রেনের এসি বগির ছাদের ওপরে থাকা এসি কভারের ভেতরে বিশেষ কায়দায় রাখা তিনটি স্কুল ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222