নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত মজলিসে নারী বিভাগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকালে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক-এর ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় তিনি এ আহ্বান জানান।
শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক লিখেছেন, প্রিয় মা, বোন ও কন্যা, ইসলামের মূল কাজ হলো তিনটি – তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনকে বিজয়ী করা)।
এই মৌল তিন কর্মসূচির সমন্বয়ে ইসলামী সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ খেলাফত মজলিস বিকেএম কাজ করে যাচ্ছে।
বিকেএম চায় চার ধাপে ইসলামকে বিজয়ী করতে –
১) ব্যক্তির জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়নের মাধ্যমে দ্বীন বিজয়ের প্রথম স্তর।
২) সমষ্টিগত জীবনে বাস্তবায়নের মাধ্যমে দ্বীন বিজয়ের দ্বিতীয় স্তর।
৩) আল্লাহর হুকুমের বিরুদ্ধে পরিচালিত আধিপত্যবাদী কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর চ্যালেঞ্জ ঘোষনার মাধ্যমে দ্বীন বিজয়ের তৃতীয় স্তর।
৪) রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন তথা খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীন বিজয়ের চতুর্থ ও চূড়ান্ত স্তর।
আল্লাহর দ্বীনকে বিজয়ী করার এই সুমহান সংগ্রামে নারীদের দায়িত্ব, অধিকার ও দ্বীনি সচেতনতাকে আরও সুসংহত ও সংগঠিত করতে বিকেএম- এর নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করা হয়েছে।
আপনিও যদি এই দ্বীনি কাফেলায় শরীক হতে চান, তাহলে অনুগ্রহ করে নিচের ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর দ্বীনের জন্য কবুল করুন। আমিন।
