মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর, দুই ভাইয়ের কারাদণ্ড

by Abid vs36

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকের টাকার জন্য নিয়মিত বাবা-মাকে মারধরের অভিযোগে রেজু (২৪) ও তরিকুল (২০) নামে দুই সহোদর ভাইকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। দণ্ডপ্রাপ্তরা ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগী পাড়া গ্রামের মো. আবদুল কদ্দুসের ছেলে।

বিজ্ঞাপন
banner

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকাসক্ত ওই দুই ভাই দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য তাদের বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং মারধর করতেন। এ ধরনের অভিযোগ ও খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানকালে অভিযুক্ত দুই ভাইকে হাতেনাতে আটক করা হয়।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, আটকের পর দুই ভাইয়ের কাছ থেকে দুটি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা মাদকের টাকার জন্য নিয়মিত তাদের নিজ মা-বাবাকে মারধর করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পারিবারিক সহিংসতার অপরাধে তাদের প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত দুই ভাইকে কারাগারে পাঠানোর জন্য ধোবাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222