জমিয়ত সভাপতির ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়

by Masudul Kadir

সিলেট প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়েদুল্লাহ ফারুক সিলেটের স্থানীয় নেতাকর্মীদের সাথে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। সিলেট নির্বাচন পরবর্তী এলাকার অবস্থা সম্পর্কে অবগতি লাভ করেন।

শুক্রবার ৫ জুন রাত ১০টায় সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়াস্থ বাসায় তিনি ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন
banner

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগজ্ঞী, সিলেট মহানগরীর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, মহানগরীর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল মালিক চৌধুরী, উত্তর জেলা সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী , সাধারণ সম্পাদক মাওলানা ইবাদুর রহমান কাসেমী, জৈন্তিয়া উপজেলা জমিয়তে সাধারণ সম্পাদক মাওলানা মুহিব উল্লাহ কাসেমী প্রমুখ।

স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক

প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বৃহস্পতিবার সিলেটের কানাইঘাট উপজেলায় এক আলোচনা সভায় বলেছেন, বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য দলটিকে ভুগতে হবে। বিএনপি আগেও রাষ্ট্র পরিচালনা করেছে। এখনো করছে। কিন্তু দলটি আমার সাথে যে আচরণ করেছে সেজন্য দলটিকে ভুগতে হবে।

জমিয়ত সভাপতি বলেন, আমি তো দেশ বাঁচিয়েছি। কওমি মাদরাসা বাঁচিয়েছি। আমরা তো আজাদীর সঙ্গে বিচরণ করার পরিবেশ তৈরি করেছি। আমরা চারজন এমপি পেলে কি এ দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারতাম? দেশে কোনো একটা বিল পাশ করতে পারতাম? কিছুই পারতাম না। এতোটুক হতো যে, আমাদের কিছু সুনাম হতো। আমি বলছি, এ সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না। সরকারের তহবিলে টাকা নেই।

এমকে/৩৬ নিউজ

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222