কাল থেকে বাড়ছে মেট্রোরেলের সময়

by Abid vs36
ঈদুল আজহার

৩৬ নিউজ ডেস্ক: আগামীকাল রবিবার থেকে মেট্রোরেল চলাচলের সময় রাতে উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যার বর্তমান সময় রাত ৯টা ৩০ মিনিট।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর আগামীকাল থেকে এই বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হচ্ছে। তবে প্রাথমিকভাবে এই অতিরিক্ত ২০ মিনিটে উভয় প্রান্ত থেকে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। ফলে এই সময়ে ১০ মিনিট পর পর ট্রেন পাওয়া যাবে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে চলাচলের মাধ্যমে রাজধানী ঢাকায় প্রথম মেট্রোরেল যাত্রা শুরু করেছিল, যা পরবর্তীতে মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222