ছাত্র জমিয়ত বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এবং সেক্রেটারি জেনারেল সাআদ বিন জাকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সংগ্রহ ও কাউন্সিল বাস্তবায়নের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত এ কমিটি পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত মহানগর দক্ষিণ ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
কমিটিতে সাইফ বিন জামালকে আহ্বায়ক, যোবায়ের বিন আরিফ, শহিদ আদনান ও তোফায়েল আহমদকে যুগ্ম আহ্বায়ক এবং সাবির বিন জুবেরকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সুলতানুর রহমান, কবির আহমদ সাবির, নুরুল হাসান, মঞ্জুর উদ্দিন, ইসমাইল, ইমরান হোসাইন, শাহাদাত হোসাইন সুলতান, আকিকুল্লাহ, ওমর ফারুক ও নোমান আহমদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র জমিয়তের নিয়মতান্ত্রিক সকল কার্যক্রম পরিচালনা করবে।
হাআমা/
