ইসলামী বিধান নিয়ে কটাক্ষ সমর্থন করি না: জমিয়ত মহাসচিব

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: ট্রলবাজি ও অসুস্থ রাজনীতি কারো জন্যই কল্যাণকর নয় এবং রাজনীতির মাঠে দ্বিচারিতা মোটেও ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পর্দাসহ ইসলামী কোনো বিধান সম্পর্কে কারো কটাক্ষপূর্ণ বক্তব্য কোনোভাবেই সমর্থন করা হবে না।

বৃহস্পতিবার (১৮ জুন) বাদ জোহর শরীয়তপুর জেলা জমিয়তের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি মাওলানা শফীউল্লাহ খানের সভাপতিত্বে এই কাউন্সিল সম্পন্ন হয়।

বিজ্ঞাপন
banner

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আমরা এক অপশক্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আরেক অপশক্তির দাসত্ব গ্রহণ করতে রাজি নই। তিনি সুস্থ রাজনীতি ও গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানোর পাশাপাশি বর্তমান সময়ে সকল অপপ্রচার ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে শালীনতা বজায় রেখে সোচ্চার হওয়াকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন। এ সময় তিনি ৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী দেশের বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতিতে দলের গৃহীত সিদ্ধান্তসমূহের যৌক্তিকতা কাউন্সিলরদের সামনে তুলে ধরেন এবং বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন।

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন এবং মাওলানা জিয়াউল হক কাসেমী।

এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতী আবু বকর সিদ্দীক, মাদারীপুর জেলা জমিয়তের সভাপতি মাওলানা রাকীব হাসান, ফরিদপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন এবং ঢাকা গুলশান থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দীক। কাউন্সিলে বিগত সেশনের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস কাসেমী।

নতুন কমিটি ঘোষণা: কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে শরীয়তপুর জেলা জমিয়তের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির পদাধিকারীরা হলেন:

সভাপতি: মাওলানা শফীউল্লাহ খান

সিনিয়র সহ-সভাপতি: মাওলানা মুঈনুদ্দীন

সাধারণ সম্পাদক: মাওলানা ইদ্রিস কাসেমী

যুগ্ম সাধারণ সম্পাদক: মাওলানা সাইফুর রহমান কাসেমী

সাংগঠনিক সম্পাদক: মুফতী সায়েম

অর্থ সম্পাদক: মাওলানা আনোয়ার হোসাইন

প্রচার সম্পাদক: মাওলানা কামাল হোসাইন

নবনির্বাচিত নেতৃবৃন্দ জমিয়তে উলামায়ে ইসলামের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222