আগস্টে বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ৭ম কাউন্সিল ও গ্রন্থ সম্মাননা

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: আগামী আগস্ট মাসে বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের পূর্বঘোষিত গ্রন্থ সম্মাননা প্রদান এবং ৭ম কাউন্সিল অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে ফোরামের নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের আগামী দিনের নানা কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বৈঠকে গৃহীত প্রধান সিদ্ধান্তসমূহ:

শিক্ষা সফর ও স্মরণসভা: চলতি মাসেই নির্বাহী কমিটির উদ্যোগে শিক্ষা সফর ও একটি স্মরণসভা আয়োজন করা হবে।

কাউন্সিল ও সম্মাননা: আগামী আগস্ট মাসে ফোরামের পূর্বঘোষিত গ্রন্থ সম্মাননা প্রদান এবং ৭ম কাউন্সিল সফলভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উপ-কমিটি গঠন: এই সকল সিদ্ধান্ত ও কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠকে তিনটি পৃথক উপ-কমিটি গঠন করা হয়।

ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেন সহ-সভাপতি জিয়াউল আশরাফ ও আবুল কালাম আনছারী, সহ-সাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদী, সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক তাসনিম ও মিযানুর রহমান জামীল, অর্থ সম্পাদক উবায়দুল হক খান, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নকীব মাহমুদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক রেজা হাসান, গবেষণা সম্পাদক জুবায়ের রশীদ, প্রকাশনা সম্পাদক আমিন আশরাফ, প্রচার সম্পাদক রায়হান রাশেদ এবং দফতর ও পাঠাগার সম্পাদক কাউসার লাবীব।

এছাড়াও নির্বাহী সদস্য আবু নাঈম ফয়জুল্লাহ, নুরুদ্দীন তাসলিম, সাজ্জাদুর রহমান সাজু, তাশরিফ মাহমুদ ও জাওয়াদ আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222