ইকরা হবিগঞ্জে হিফজের সবক নিলো কুরআন পাখিরা

by Masudul Kadir

আবদুর রউফ আশরাফ : ইকরা শুরু থেকেই কুরআন হিফজ ও জেনারেল একসঙ্গে শিক্ষা দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুল ও ইকরা দারুল উলূম মাদরাসার প্রিন্সিপল হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, একাডেমিকের সঙ্গে কুরআন হিফজের অনন্য শিক্ষালয় ইকরা বাংলাদেশ স্কুল। স্কুল ও মাদরাসার হিফজের পড়া একই সঙ্গে চালানো সম্ভব- সেটা ইকরা হবিগঞ্জ প্রমাণ করে দেখিয়েছে।

সোমবার হবিগঞ্জ ইকরা মিলনায়তনে ইকরার কুরআন হিফজের সবক প্রদান ও ১ম সেমিস্টার পরীক্ষার ফল ঘোষণার আগে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, শুধু হাফেজ নয়, আলেম নয়, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ব্যারিস্টারও হতে হবে। আমরা পড়ালেখা করে দেশের সম্পদে পরিণত হবো। দেশ বিদেশে কাজ করবো।

সরকারের বাজেটে ভাষা শিক্ষার জোর দেওয়ায় ধন্যবাদ জানিয়ে মাসউদুল কাদির বলেন, মাদরাসায় পড়াশোনা করলে সাত ভাষা জানতে হয়। তৃতীয় ভাষা শিক্ষার বিষয়টি খুবই ভালো উদ্যোগ। দেশের মানবসম্পদের দক্ষতা বাড়ানো আমাদেরই দায়িত্ব।

সহনশীল অভিভাবক সহজে জেতেন দাবি করে মাসউদুল কাদির বলেন, কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তুচ্ছ কারণে আমরা কিছুতেই আস্থা হারাবো না। সবাই একরকম নয়। ইকরায় কোনো বেত্রাঘাত নেই। তবে শাসন না করে হয় না। আমরা অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে বাচ্চাদের নিয়ে স্কুলে সময় কাটাই। এতগুলো বাচ্চা যে কারো বাসায় গেলে বুঝবেন-সামলে নেওয়া কত কঠিন। তাই সহনশীলতা প্রত্যেকের জন্যই কল্যাণকর।

কুরআনের সবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইকরার শিক্ষক মাওলানা আবদুর রউফ আশরাফ, মুফতি সামিল আহমদ ওসমান, মাওলানা নাজমুল হাসান, হাফেজ শহিদুল ইসলাম ইউসুফ, সাইফুল ইসলাম, হাফিজ ইশমাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222