6
ইসলাম ডেস্ক :: ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হতো। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। পরে যখন রমজানের রোজা ফরজ করা হয়, তখন আশুরার রোজা নফল হিসেবে গণ্য হয়। (ইবনে হাজার আসকালানি, ফাতহুল বারি ফি শরহি সহিহিল বুখারি, ৬/২৫২-২৫৩, আর-রিসালাতুল আলামিয়্যাহ, দামেস্ক, ২০১৩)
আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘কোরাইশরা জাহেলি যুগেও আশুরার রোজা পালন করত। নবীজিও তা পালন করতেন। অতঃপর মদিনায় এসে তিনি নিজেও রোজা রাখলেন এবং অন্যদেরও নির্দেশ দিলেন। পরে রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা ঐচ্ছিক হয়ে যায়।’ (সহিহ বুখারি, হাদিস: ২০০২)