বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই (Diaoyutai) অতিথি ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দল দুটির দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথমবারের মতো এমন কোনো আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো, যা দুই দেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হেক্সিং (Liu Haixing) নিজ নিজ দলের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের উচ্চপদস্থ রাষ্ট্রদূতসহ দুই দেশের সংশ্লিষ্ট কূটনৈতিক কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন
banner

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে আগামী দিনগুলোতে দুই দলের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং বহুমাত্রিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222