মাদক নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে আলাদা ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দেশে আলাদা বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন
banner

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে জানান, মাদক কারবারিদের কঠোর শাস্তির আওতায় আনতে এবং মামলার জট কমাতে চলতি সংসদ অধিবেশনেই বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে। দেশে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীকে মাদকের ছোবল থেকে ফিরিয়ে আনতে ও পুনর্বাসনের লক্ষ্যে ঢাকাসহ তিনটি বিভাগীয় শহরে সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়া মাদক নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি পর্যায়ের নিরাময় কেন্দ্রগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, নিরাময় কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ৭৩টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে ১ কোটি ১০ হাজার টাকা অনুদান প্রদান করেছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222