ফরিদাবাদ জামিয়ার ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনের নতুন তারিখ ঘোষণা

by hsnalmahmud@gmail.com

৩৬ নিউজ ডেস্ক:: রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনের জন্য গত বছর প্রস্তুতি নিয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে সেই সম্মেলন হওয়ার কথা ছিল। তবে জাতীয় নির্বাচন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। এবার স্থগিত ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনের নতুন তারিখ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

গত শনিবার (২৭ জুন) দুপুর আড়াইটা থেকে আসর পর্যন্ত জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ-এর বর্ষভিত্তিক প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মজলিসে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, জামিয়ার সিনিয়র আসাতিযায়ে কেরাম ও মজলিসে ইলমীর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ (সোম ও মঙ্গলবার) ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। হিজরি হিসাবে তারিখ ১২ ও ১৩ জুমাদাল আখিরাহ ১৪৪৮ এবং বাংলা তারিখ ৮ ও ৯ অগ্রহায়ণ ১৪৩৩।

বিজ্ঞাপন
banner

সভায় আরও সিদ্ধান্ত হয়, দস্তারবন্দি মহাসম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় আগামী ১০ অক্টোবর ২০২৬। সফল আয়োজন নিশ্চিত করতে কেন্দ্রীয় যোগাযোগের পাশাপাশি জামিয়ার সব জামাতের ফারেগীন আলেমদের নিজ নিজ সহপাঠীদের সঙ্গে যোগাযোগ জোরদার করার আহ্বান জানানো হয়।

জামিয়া কর্তৃপক্ষের প্রকাশিত ঘোষণাপত্রে বলা হয়, মহান আল্লাহর ওপর ভরসা রেখে এ মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে দেশ-বিদেশের প্রথিতযশা ও বরেণ্য উলামায়ে কেরামের উপস্থিতির আশা করা হচ্ছে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে সর্বস্তরের শুভানুধ্যায়ীদের দোয়া, সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কাম্য। একই সঙ্গে জামিয়ার আবনা ও ফুজালায়ে কেরামকে আগামী ১০ অক্টোবরের মধ্যে www.abnaefaridabad.com-এ নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222