কবর জিয়ারতের মধ্য দিয়ে খেলাফত মজলিসের জুলাই কর্মসূচি শুরু

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ৩৬ দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে ।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) বাদ ফজর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর সিটি কর্পোরেশন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শিশু শহীদ জাবির ইব্রাহিমের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখা।

বিজ্ঞাপন
banner

এ সময় নেতাকর্মীরা শহীদ জাবির ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

কবর জিয়ারত কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করেই সংগঠনের ৩৬ দিনব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংগঠনের ঘোষিত কর্মসূচির আওতায় আগামী ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222