আজ আমির খানের তৃতীয় বিয়ে

by Abid vs36

আজ বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা, ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। পাত্রী তার দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাট। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজস্ব বাসভবনেই একেবারেই ঘরোয়া ও পারিবারিক আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।

দীর্ঘ ২৫ বছর ধরে একে অপরকে চিনলেও মাত্র দুই বছর আগে তারা প্রেমের সম্পর্কে জড়ান। এর আগে নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ করেছিলেন এই অভিনেতা।

বিজ্ঞাপন
banner

আমিরের পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পুরো আয়োজনটি অত্যন্ত সংক্ষিপ্ত ও ব্যক্তিগত আবহে সাজানো হয়েছে। আমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন মাত্র ১৫০ জন। বিয়েতে অংশ নিতে আমিরের বেশ কয়েকজন নিকটাত্মীয় ইতিমধ্যেই বিদেশ থেকে মুম্বাইয়ে এসে পৌঁছেছেন। বাবার এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া অনুষ্ঠানে যোগ দেবে গৌরীর আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও, যাকে সাধারণত সব সময় প্রচারের আলো থেকে দূরেই রাখা হয়।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়; এই সংসারে তাদের জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। পরবর্তীতে ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ ঘটে। তবে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সন্তান আজাদের সহ-অভিভাবক হিসেবে তারা এখনো যৌথভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের আদি বাড়ি ব্যাঙ্গালুরুতে হলেও তার জীবনের একটি বড় অংশ সেখানেই কেটেছে। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে ‘বিব্লান্ট’ নামের একটি স্বনামধন্য সেলুন পরিচালনা করছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222