বান্দরবান প্রতিনিধি :: ভূমিধসের কারণে কেরানীহাট–বান্দরবান সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের একটি খুঁটি (পোল) পড়ে যাওয়ায় বান্দরবান জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সোমবার (৬ জুলাই) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ভূমিধসের ঘটনায় বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি হওয়ায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। খবর পেয়ে কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খুঁটি ও লাইন মেরামতের কাজ শুরু করেছে।
বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। এ সময় পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
