নিজস্ব প্রতিবেদক :: মজলুম হাফেজ সৈয়দ নাঈমের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় হাফেজ নাঈমের ছোট ভাই সৈয়দ মারুফ আহমদ, সিলেট ও সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতৃবৃন্দ এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় হাফেজ সৈয়দ নাঈমের সার্বিক পরিস্থিতি, আইনি অগ্রগতি এবং তাঁর দ্রুত মুক্তি নিশ্চিত করতে আইনগত ও সাংগঠনিকভাবে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান কাসেমী, সিলেট মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাওলানা রুহুল আমীন নগরী, জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আবদুর রহমান জুয়েল, মাওলানা ইসমত উল্লাহ, মাওলানা রেজাউল করিম দরবস্তী, মাওলানা শাহিদ হাতিমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, হাফেজ সৈয়দ নাঈমের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে আইনসম্মত ও গণতান্ত্রিক সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি মানবিক ও ন্যায়সঙ্গত দৃষ্টিতে বিবেচনা করে দ্রুত সুবিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সভা শেষে নেতৃবৃন্দ হাফেজ সৈয়দ নাঈমের দ্রুত ও নিঃশর্ত মুক্তির জন্য দেশবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
