চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড়ধসে নিহত ৭, নিখোঁজ ৩০

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণ গেছে ৫ মাদরাসাছাত্রের এবং নিখোঁজ রয়েছেন অনেকে। এছাড়া চট্টগ্রামেও পাহাড় ধসে নিহত হয়েছেন আরও ২ জন।

জানা গেছে, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাটিচাপায় আটকা পড়েছে আরও অন্তত ৩০ শিক্ষার্থী।

বিজ্ঞাপন
banner

বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের এ/থ্রি সাব-ব্লকে অবস্থিত একটি মাদরাসায় পাহাড়ধসের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই রোহিঙ্গা শিক্ষার্থী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ‘এ-থ্রি’ ব্লকে ওই মাদরাসায় হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। ধসের খবর পেয়ে উদ্ধারে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে।

উখিয়া ফায়ার সাভির্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। পাহাড়ধসে আনুমানিক ৩০ শিক্ষার্থী এখনও চাপা পড়ে আছে।

এর আগে টানা ভারি বৃষ্টির কারণে সোমবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পের তিনটি আলাদা স্থানে পাহাড়ধসে আটজন রোহিঙ্গার মৃত্যু হয়।

অন্যদিকে চট্টগ্রামেও পাহাড় ধসে দুই জনের প্রাণহানি ঘটেছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222