বৈরী আবহাওয়ায় আজও চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ

by Abid vs36

চবি প্রতিনিধি: টানা বৈরী আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন
banner

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি না হওয়ায় এবং ক্যাম্পাসের আশপাশে বিরাজমান ভারী জলাবদ্ধতা ও পরিবহন সংকট অব্যাহত থাকায় স্থগিতাদেশটি ৯ জুলাই বহাল থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রশাসন পর পর দুই দিন এমন পদক্ষেপে যেতে বাধ্য হয়েছে।

এর আগে টানা কয়েক দিনের প্রবল বর্ষণে বিশ্ববিদ্যালয়সংলগ্ন নিচু এলাকা তলিয়ে যাওয়া এবং যাতায়াতের রুটে চরম পরিবহন দেখা দেওয়ায় প্রথম দফায় ৮ জুলাই বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাকার্যক্রম স্থগিত করা হয়েছিল। সার্বিক পরিবেশ পর্যালোচনার পর এই ছুটি আরও একদিন বাড়ানো হলো।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222