মাদরাসা প্রধানদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণের কড়া নির্দেশ

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: মাদরাসা শিক্ষা অধিদফতর এক নির্দেশনায় বলেছে, দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদরাসাগুলোর প্রতিষ্ঠানের প্রধানদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিকের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তা না মানলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো তথ্যের ভিত্তিতে মেমিস সফটওয়ারে যাচাই-বাছাইপূর্বক প্রদান করা হয়। মেমিস সফটওয়ারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার গোপনীয়তা রক্ষা করা প্রতিষ্ঠানপ্রধানের আবশ্যিক দায়িত্ব।

আরও বলা হয়, কোনোভাবেই এটি অন্য কারও কাছে হস্তান্তরযোগ্য নয়। প্রতিষ্ঠানপ্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে কোনো অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222