প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের এমপি সরোয়ার আলমগীর

by Abid vs36

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীর জাতীয় সংসদের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত স্পিকারের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন
banner

গুরুত্বপূর্ণ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য ও বিভিন্ন আসনের সংসদ সদস্যরা।

এর আগে একই দিনে (৯ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে নির্বাচিত সংসদ সদস্য ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে সরকারি গেজেট প্রকাশ করে। ইসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব (চ. দা.) এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনের কপি প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের সুবিধার্থে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সরকারের ১৮টি গুরুত্বপূর্ণ দফতরে পাঠানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মহামান্য হাইকোর্ট চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা আইনিভাবে সম্পূর্ণ বৈধ ঘোষণা করেন। আদালতের এই আদেশের পরেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে এবং সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তাঁর শপথ গ্রহণের আয়োজন করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222