ফরিদাবাদ মাদরাসার ৭০সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪ এর বহুল প্রতীক্ষিত ৭০সালা দস্তারবন্দি মহাসম্মেলন আগামী ১২ ও ১৩ জুমাদাল আখিরাহ ১৪৪৮ হিজরি, মোতাবেক ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (সোম ও মঙ্গলবার) এবং ৮ ও ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৭০ বছরে (১৯৫৬–২০২৬) জামিয়া থেকে শিক্ষা সমাপ্তকারী হাফেজ, ক্বারী, আলেম ও মুফতিগণকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দস্তার (পাগড়ি) প্রদান করা হবে। এ ছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কিরামের অংশগ্রহণে দ্বীনি শিক্ষা, বর্তমান প্রেক্ষাপট এবং মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

মহাসম্মেলনকে সামনে রেখে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জামিয়া ফরিদাবাদের আবনা ও ফুযালাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং জামিয়ার আদর্শ ও ঐতিহ্যকে সুদৃঢ় করার লক্ষ্যে প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’ নামে একটি সংগঠন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটে তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের বর্ষভিত্তিক প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ৭০সালা দস্তারবন্দি মহাসম্মেলনের সফল বাস্তবায়নে জামিয়ার বর্তমান ও সাবেক সকল ছাত্রকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

এতে জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুছ, দেশের বিশিষ্ট আলেমে দীন মুফতি আবু সাঈদ, জাতীয় সীরাত কমিটির মুফতি ইমাদুদ্দীন, তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের সদস্য সচিব ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা হাসান জামিলসহ বিভিন্ন বর্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে মহাসম্মেলনের সফল আয়োজনের লক্ষ্যে দেশ-বিদেশের শুভানুধ্যায়ী, মুহিব্বীন, আবনা ও ফুযালায়ে কিরামের দোয়া, সার্বিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হয়। একই সঙ্গে আগামী ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে www.abnaefaridabad.com ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য জামিয়ার আবনা ও ফুযালায়ে কিরামের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222