কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইন বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (১১ জুলাই) ভোর পাঁচটার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

দগ্ধ শ্রমিকরা হলেন রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।

আহতদের সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে কেরানীগঞ্জের বরইতলা এলাকার বাসিন্দা আরিফ মিয়ার বাসায় তারা সবাই মিলে গ্যাস লাইনের মেরামত ও সংযোগের কাজ করছিলেন। গভীর রাতে কাজের একপর্যায়ে আকস্মিকভাবে গ্যাস পাইপলাইনে জোরালো বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা ওই তিন শ্রমিক অগ্নিদগ্ধ হন। পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান অগ্নিকাণ্ড ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে ১৪ বছর বয়সী কিশোর রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজনের দগ্ধ হওয়ার পরিমাণ তুলনামূলকভাবে কম। তাদের ক্ষতের ড্রেসিং প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনজনই শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দগ্ধ শ্রমিকরা জানিয়েছেন যে সরাসরি কাজের সময়ই এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আইনি ব্যবস্থা গ্রহণ ও তদন্তের জন্য সংশ্লিষ্ট কেরানীগঞ্জ থানাকে বিষয়টি ইতোমধ্যেই অবহিত করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222